পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রামে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড পাইরোল চৌধুরী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তিন পরিবারের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়ে আনুমানিক ৩০ লক্ষ টাকার টাকার ক্ষতি সাধন হয় ।
আগুনে পুড়ে যাওয়া পরিবার গুলো মোহাম্মদ হারুন, আবদুল হালিম, মোবারক হোসেনের নিঃস্ব পরিবারকে ৩০ সেপ্টেম্বর বুধবার বিকালে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া নাইখাইন (প্রস্তাবিত)শাখার সভাপতি জনতার চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলমের পারিবারিক অর্থয়ানে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে রান্না’র সামগ্রী. খাদ্য সামগ্রী. এবং নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়ান হক কমিটির পটিয়া সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ জাফরুল ইসলাম, সমন্বয়কারী মুহাম্মদ জয়নাল আবেদীন আঙ্গুর, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির নেতা বদিউল আলম প্রমুখ।
সমাজ সেবক দিদারুল আলম আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারগুলোর পাশে সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
