১৩
স্টাফ রিপোর্টার : ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন- (৩১৮৫)-সিবিএ এর সভাপতি আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী ও সহ-সভাপতি কামরুল হাসান সহ তিন সদস্যের প্রতিনিধি আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে তারা ঢাকা ওয়াসার সার্বিক বিষয়াদি সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন।
তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদানে সিবিএ তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সিবিএ’র পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী কে সে বিষয়ে আশ্বস্তও করা হয়।
