সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ খেলা প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা ও ক্রীড়া কার্যক্রম গতিশীল করার পরিকল্পনা

উখিয়ায় ক্রীড়া সংস্থার প্রথম সভা:

প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা ও ক্রীড়া কার্যক্রম গতিশীল করার পরিকল্পনা

উখিয়া কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক : উখিয়া উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা, নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা এবং উপজেলার ক্রীড়াক্ষেত্রের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পান্না আক্তার।

সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহদুল ইসলাম রোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, এমপির পিএস মোহাম্মদ ইমরানসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উখিয়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্রীড়া কার্যক্রমকে আরও পরিকল্পিত ও গতিশীল করা, স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে উৎসাহিত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া উপজেলার ক্রীড়াক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনা করে ভবিষ্যতে ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উখিয়ার ক্রীড়াঙ্গনে নতুন গতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা