মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে অবস্থিত শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) তিনি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, “সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। কোমলমতি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং উন্নত ভবিষ্যতের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন অত্যন্ত জরুরি।”
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
