কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ‘সততা ষ্টোর’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সেক্রেটারী মোঃ জামাল হোসেন।

কুমিল্লা চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সাংবাদিক আবু বকর সুজন, বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম আজম, আমান উল্লাহ, মইনুল হোসেন, সাইফুল আমিন, অভিভাবক জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই ও ফুটবল উপহার দেন ইউএনও শাহাদাত হোসেন। অপরদিকে সততা ও ন্যায়নীতি চর্চার উদ্দেশ্যে বিদ্যালয়টিতে সততা ষ্টোর উদ্বোধন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।
