বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বগুড়ায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ

বগুড়ায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ

বগুড়া থেকে সাইফুল ইসলাম : বগুড়ায় অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। প্রকল্পটির ১১তম পর্যায়ের ছাগল বিতরণ অনুষ্ঠান।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন ও খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি ছাগল শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে এটি পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস হতে পারে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারবেন। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা