সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নালিতাবাড়ী সীমান্তে ডিবি পুলিশের অভিযান, ১শতপিচ ইয়াবাসহ আটক ৪ যুবক

নালিতাবাড়ী সীমান্তে ডিবি পুলিশের অভিযান, ১শতপিচ ইয়াবাসহ আটক ৪ যুবক

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাঁচগাও এলাকায় শেরপুর (উত্তর) ডিবি পুলিশের অভিযানে ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ই অক্টোবর বৃহস্পতিবার ভোররাতে শেরপুর ডিবি( উত্তর) ওসি দিদারুল ইসলামের নেতৃত্বে এস আই এস আই কামারুজ্জামান সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল পাহাড়ি এলাকা পাঁচগাও থেকে সন্দেহভাজন চার যুবক কে আটক করে পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১ শত পিস ইয়াবা ট্যাবলেট।

আটকৃত হলো পাঁচগাও গ্রামের মমতাজ আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা (২৮), দক্ষিণ রানীগাও এলাকার আজিজুল হকের ছেলে মুসা মিয়া (২৫), ডহরিয়া পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাওসার আলী (৩০) ও জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়রা হলো, পাঁচগাঁও এলাকার মো: মমতাজ আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো: মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার মো: সৈয়দ আলীর ছেলে মো: কাউছার আলী (৩০) একই এলাকার মো: জুলহাস উদ্দিনের ছেলে মো: রিয়াদ হাসান (২০)।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) ওসি মো দিদারুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। ধৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা