মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা প্রতিনিধি : সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর শিরচ্ছেদ ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে এবং নিরপেক্ষ বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমজীবী মানুষ। ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’ (NGWU)-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করে বলেন, অত্যন্ত তড়িঘড়ি ও রহস্যজনকভাবে কোনো আগাম তথ্য না দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রবাসে শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের আন্তর্জাতিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানান তারা।

ব্যানারে লেখা দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনকারীরা সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করার প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা