মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধি: সমাজের নিকৃষ্ট লোকটা সেই সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী হয়, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা সমাজের নেতৃত্বে চলে আসেন এবং ভালো লোকেরা তাদের জন্য নেতৃত্বে আসতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে স্পিকার বলেন, ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সৎ ব্যক্তিদের রাজনীতি করার উপযুক্ত পরিবেশও তৈরি করা সম্ভব হয়নি। সমাজব্যবস্থার এমন পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশে এ অবস্থা থাকবে না এবং একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। আগামী দিনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের জন্য একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে স্পিকার আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ থাকার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন
