শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, পেল ঢেউটিন

পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, পেল ঢেউটিন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন।৩১ অক্টোবর শোভনদণ্ডী ইউনিয়নের রিকশাচালক অপু বিশ্বাসের হাতে ঢেউটিন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি বন্যায় তাঁর বসতঘর ভেঙে গেলেও আর্থিক সংকটে মেরামত করতে পারছিলেন না তিনি। এ সহায়তায় নতুন করে ঘর মেরামতের আশা দেখছেন অপু বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম ও আবদুল বারেক প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা