১৪
মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফজাল শিকদার-কে আহবায়ক এবং কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহিনুর রহমান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন এই নেতৃত্বকে স্বাগত জানিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতাকর্মীদের প্রত্যাশা, এই কমিটির নেতৃত্বে কোন্ডা ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
