মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বর্ষার আগেই দখল ও দূষণমুক্ত করে পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল

বর্ষার আগেই দখল ও দূষণমুক্ত করে পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল

মো.নূর আলম ভূইয়া : দখল আর দূষণের কবল থেকে ডেমরায় পুনরুদ্ধার হচ্ছে ২২টি খাল আগামী বর্ষার আগেই দখল ও দূষণমুক্ত করে এসব খাল গুলো পুনরুদ্ধারের পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশন (ডিএসসিসি)। সোমবার (১৬ নভেম্বর) বিকালে ডেমরার কোনাপাড়া ব্রিজ সংলগ্ন ডিএসসিসির উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ‘কোনাপাড়া—কদমতলি খাল (ডিএনডি খাল, ডিএল—৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

আব্দুস সালাম আরও বলেন, “খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা—আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনি এর কুফল ও নাগরিকদেরই প্রথমে স্পর্শ করে। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

তিনি বলে, রাজধানীর পয়ঃনিষ্কাশন খাল গুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে যে সকল উদ্যোগ নিয়েছে এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অধিবাসীদের দুর্ভোগ অনেকাংশে কমবে, নিশ্চিত হবে পরিচ্ছন্ন পরিবেশ। আর খাল উদ্ধারে নগরবাসীর সহযোগিতা এবং খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। এক্ষেত্রে জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী ও ডেমরা ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সভাপতি ফেরদৌস হোসেন রনি সহ ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক্ষেত্র ভুক্ত শাখা খাল সহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৪টি খালের পুনঃখনন ও উন্নয়ন কাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা