বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ভারতে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজীম এর মেয়ে ডড়িন ঢাকায় গ্রেফতার

ভারতে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজীম এর মেয়ে ডড়িন ঢাকায় গ্রেফতার

নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা) : ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্চিতা গার্ডেনের একটি ফ্লাটে ওই সময়ে তাকে খুন করা হয় বলে কোলকাতা পুলিশ জানায়।এ ঘটনায় কোলকাতায় একটি হত্যা মামলা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা