মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করে।
এ উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পশু খামারি, বেসরকারি প্রজনন কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. জোবায়ের হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও এমদাদুল হক মাসুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ, মৎস্যজীবী দলের সভাপতি মো. মোবারক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
