পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, সেলিম চৌধুরী: বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় পটিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল করা দলের প্রতিটি নেতাকর্মীর রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। এ কর্মসূচিকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। দলের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের মধ্যে বিভেদ, নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার কোনো স্থান থাকতে পারে না। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিটি কর্মসূচি সফল করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির শক্তির মূল উৎস হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন। তাই দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পটিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
সভায় বক্তারা কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তুতি সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, মোর্শেদুল শফি হিরু, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন ও শরীফ উদ্দিন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান, সাবেক সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা ইব্রাহিম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা, সাধারণ সম্পাদক জয়নাব বেগম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ও রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি পটিয়ার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দলীয় কর্মসূচি সফল করতে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
