মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ঝিনাইদহ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এডাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এনামুল কবীর বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সিবুপদ বিশ্বাস ও প্রবীণ এনজিও ব্যক্তিত্ব শফিউল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সোহেলী পারভীন, সমাপিকা হালদার(এডাব সচিবালয়ের), জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, নাজিম উদ্দিন জুলিয়াস, হাবিবুর রহমান, চন্দন কুমার বসু, রাশেদুল হক, আব্দুল হান্নান, খলিলুর রহমান, হাসান ইমরান, তোফাজ্জল হোসেন, মনজের আলী, , মিলন কুমার, আবু সায়েম ও শলোকী খাতুন। সভায় স্বাগত বক্তব্য দেন এডাবের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। একই সঙ্গে গত বছরের সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া গত এক বছরে সংগঠনের যেসব সদস্য এবং সদস্যদের আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকালে সভায় অংশগ্রহণকারী সদস্যরা তামান্না পার্ক পরিদর্শন করেন। পরে বিকেলে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের আমন্ত্রণে তাঁরা ক্যাডেট কলেজ পরিদর্শন করেন।সভায় সার্বিক বিষয় পরিচালনা করেন এডাবের খুলনা বিভাগীয় সমন্বয় কারী মোঃ রেজাউল ইসলাম।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে এডাবের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আগামী দিনের সাংগঠনিক ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
