বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

নোয়াখালী থেকে ওমর ফারুক : নোয়াখালী শহরে যানজট নিরসন,হকার বসে জায়গা দখল, অটোরিকশা চলাচল বন্ধ। বিকল্প সড়ক নির্মাণ সহ একাধিক দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।গত কাল ২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় মাইজদী টাউন হল মোড়, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি। নোয়াখালী ব্যবসায়ী সমিতির পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপনের সঞ্চালনায় ও সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে

বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন।আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব।বক্তারা বলেন, নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ,বিকল্প সড়ক নির্মাণ করতে হবে। যানজটের কারণে অনেক মুমুর্ষ রোগী মারা যাওয়ায় ঘটনাও ঘটেছে।

পাশাপাশি ইসলামিয়া রোড়, টাউন হল মোড়, হাউজিং সহ একাধিক এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, ছিনতাইকারি, সন্ত্রাসী, মাদককারিদের আগাগোনা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।মানববন্ধন শেষে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামকে স্মারক লিপি ও পৌর প্রশাসনিক কর্মকর্তাকে অভিযোগ প্রদান করেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা