মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫ টায় বরগুনা-২ আসনের এমপির উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন সোমবার রাত ৯ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, মোঃ হৃদয়, ফাহিম, রাজিব হোসেন রানা, মোঃ ফিরোজ, আরিফ হোসেন, আবদুল্লাহ আল আমান, মোঃ আবদুল্লাহ আল নোমান, সোহানুর হোসেন শাহীন, মোঃ হাসিব, ফারজানা, মোঃ হাসিব মিয়া ও ওমর ফারুক।

ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল ৫:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। উত্তরায় সাবেক এমপির বাসায় বসে তারা নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো এসময় গোপন সংবাদের মাধ্যমে ওই এমপির বাসায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিলো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা