শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় এড. নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শালিখায় এড. নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শালিখা, মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : মাগুরার শালিখা উপজেলার বুনাগাতীতে মাগুরা-০২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এড. নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বুনাগাতী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০২ আসনের সংসদ সদস্য জনাব এড. নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি-র আহ্বায়ক জনাব আলী আহমেদ, এবং শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোজাফফর হোসেন (টুকু)। আরো উপস্থিত ছিলেন শালিখা উপজেলার বিএনপি’র সকল নেতাকর্মী ও ৫ নং শালিখা ইউনিয়নের চেয়ারম্যান মো: আলী হোসাইন সিকদার |

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনাগাতী ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ আকরাম খান।

বক্তব্য প্রদানকালে শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোজাফফর হোসেন (টুকু) প্রধান অতিথি ও মাননীয় মন্ত্রীর নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব পেশ করেন। তিনি বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয় জাতীয়করণ, শালিখা উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, স্থানীয় প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন ভবন/বিল্ডিং নির্মাণের জোরালো দাবি জানান।

প্রধান অতিথি ও মাননীয় মন্ত্রী উপস্থিত সকল প্রস্তাবের সাথে একমত পোষণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিশেষে এক অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা