কটিয়াদী থেকে মোঃ মফিজ উদ্দিন নয়ন : কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কটিয়াদী প্রেস ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক সংগ্রাম ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোবারক হোসেনকে সভাপতি এবং দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মাইনুল হক মেনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল হায়দার টিটু (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি মফিজ উদ্দিন নয়ন (দৈনিক জনতা), সহ-সভাপতি ধ্রুব রঞ্জন দাস (সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (খবরপত্র), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া (আমার সংবাদ), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (গণমুক্তি), দপ্তর সম্পাদক আজাদ রহমান মিশর (প্রথম বুলেটিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাস উদ্দিন (খবরের আলো), প্রচার সম্পাদক মিজানুর রহমান (সকাল বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদ বিন জালাল (আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম (দৈনিক এদিন), নির্বাহী সদস্য ফজলুল হক জোয়ারদার আলমগীর (যুগান্তর), ফখর উদ্দিন ইমরান (নয়াদিগন্ত) ও মোফাসসেল সরকার (ভোরের দর্পন)।
সভায় নবনির্বাচিত সভাপতি মোবারক হোসেন বলেন, কটিয়াদী প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সভায় সাধারণ সম্পাদক মাঈনুল হক মেনু বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কটিয়াদীরের উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।
সভার সভাপতি ও নবগঠিত কমিটির নির্বাহী সদস্য ফজলুল হক জোয়ারদার আলমগীর বলেন, কটিয়াদীরের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে উঠবে এটাই প্রত্যাশা।
