সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস দমনের’ লড়াইয়ের বিরুদ্ধে মাদক নির্মূলে জিরো টলারেন্সে যুবলীগ ইউপি সক্রিয় সদস্য, যুবলীগ ওয়ার্ড সভাপতি, মাদক সেবনকারি সহ পুলিশ- ১৯ আসামি’কে আমলে নিতে সক্ষম হয়।
আজ বুধবার (৭ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, আইনশৃঙ্খলা বাহিনীর একাদিক চৌকস টিম নিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওসি’ মহম্মদ আব্দুল বারিক খুঁজে খুঁজে ভাসমান ও ক্রাইম তৈরি হওয়া আস্তানাগুলোতে ব্লক রেডে হানা দেয়।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অপরাধ দমনের বিশেষ অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত:
মাদকসেবনকারি- মোঃ ফারুক (৪০), মোঃ নয়ন (৩৭), মোঃ রিপন (৩০), মোঃ শুক্কুর আলী (৪০), রকিব (২৬), মোঃ রনি (২৬), মোঃ গোলাপ হোসেন (২৮), মোঃ মুকবিল (৪০), মোঃ নয়ন সরকার (৪৪), মোঃ সাদ্দাম হোসেন (৩৬), মোঃ ছানি (২৭), মোঃ সুলতান খন্দকার (৪৫), মোঃ হালিম মিয়া (৫০), সৈকত (২৪) ও আলী আজগর (৫৫) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার পিরোজপুর ইউপির হাড়িয়া গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে মাহবুব হাসান ফাহিম (২৭) নামে পিরোজপুর ইউপি যুবলীগের সক্রিয় সদস্য ও পার্শ্ববর্তী কাঁচপুর ইউপির কুসাব গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মোঃ সোহেল (৩৮) নামে কাঁচপুর ইউপি যুবলীগের ৩নং ওয়ার্ড সভাপতি।
পরোয়ানা জারি- যোবায়ের (২০) ও মোঃ জাহাঙ্গীর @ সুলতান (২৮) সহ- ১৯ আসামি’ গ্রেপ্তারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
