মো.নূর আলম ভূইয়া : রাজধানীর যাত্রাবাড়ীতে এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযানে ইয়াবা, হিরোইন ও ৩৪ লক্ষ টাকা সহ মোঃ হাসান ও মোঃ রোহান ইসলাম নামের ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬-অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে এসআরবি-১০। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা,ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। বুধবার (২৭-অক্টোবর) বিকাল ৩টার সময় এসআরবির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

৩৪ লক্ষ টাকাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
এসআরবি সূত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।। উক্ত অভিযানে মোঃ হাসান(২৭) ও মোঃ রোহান ইসলাম (২২) নামের ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, ১ টি বিয়ারের ক্যান, ৪টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ প্রায় ৩৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র আরো জানায়, গ্রেফতার কৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হিরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে অত্র থানায় মামলা দায়ের পূর্বক ব্যাবস্থা নেয়া হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
