বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই সংহত হবে গণতন্ত্র: মো: মাহাবুবুর রহমান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই সংহত হবে গণতন্ত্র: মো: মাহাবুবুর রহমান

ঢাকা প্রতিনিধি: গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রধান পূর্বশর্তই হলো সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা নিরাপদে ও স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারলেই সমাজে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দৈনিক জনতার ঢাকা প্রতিনিধি সাংবাদিক মো: মাহাবুবুর রহমান।

তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য তথ্য প্রকাশ ও দেশ সেবায় নিবেদিতপ্রাণ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের পেশাগত সুরক্ষার পরিবেশ তৈরি হলে তা দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা