মোঃ এরশাদ আলী লংগদু প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি দেখতে লংগদু উপজেলার তিনটি পূজামন্ডব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
১৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে প্রথমে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপ কমিটির নিকট সরকারি আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় পূজামন্ডপ সমূহের পূজা উদযাপন বিষয়ে সার্বিক পরিস্থিতি বিষয়ে খোঁজ-খবর নেন এবং উপস্থিত সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি ।
এসময়ে তিনি মন্ডপগুলোর নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সবর্দা সতর্কতা অবলম্বন করতে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ প্রদান করেন।
