১৯
মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) তিনি হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিদর্শনকালে আমান উল্লাহ আমান দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কিত তথ্য নেন এবং যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় হাসপাতালের কক্ষে দুই নেতার পাশাপাশি পরিবারের সদস্য ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
