শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো রিক্সা চালকদের অবরোধ, দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো রিক্সা চালকদের অবরোধ, দীর্ঘ যানজট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি সোহেল রানা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় শুক্রবার সকালে অটোরিকশা চালকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। এ সময় মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী ও গাড়ি চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি যেন শেষ নেই ।

আন্দোলনকারীরা এ সময় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশ অটো রিক্সা চালকদের অটোরিকশা আটক করে ২৬০০ টাকা করে করে আদায় করে।মাঝে মধ্যে অটোরিকশা ডাম্পিংয়ে নিয়ে যায়।হাইওয়ে পুলিশের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অটো রিক্সা চালকেরা শুক্রবার সকাল ১১ টায় দিকে মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়ে।

অটোচালক ইসরাফিল জানান, আমি কিস্তি তুলে অটো রিক্সা কিনেছি।হাইওয়ে পুলিশ শুধু শুধু রাস্তায় হয়রানি করে আবার মাঝে মধ্যে ২৬০০ টাকার মামলা দেয়। মামলা দিলেও মামলার কোন রশিদ দেয় না। এর প্রতিবাদ করলে রিক্সা ডাম্পিংয়ে দেয়ার হুমকি দেয় পুলিশ আমরা এর প্রতিকার চাই। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলন কারীদের সাথে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পার্শ্বে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলাম জানান, অটো রিক্সা চালকরা আন্দোলন করছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা