মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সফল সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিতি ও অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সালাউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও রাজপথের অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, দলের আন্দোলন-সংগ্রামে সালাউদ্দিন আহমেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।
