শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গাইবান্ধার বাদিয়াখালীতে পুরোনো মোটর বাইক ক্রয়- বিক্রয়ের শোরুম উদ্ভোধন

গাইবান্ধার বাদিয়াখালীতে পুরোনো মোটর বাইক ক্রয়- বিক্রয়ের শোরুম উদ্ভোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বাদিয়াখালীতে পুরোনো মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ বাইক জোন’এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গাইবান্ধা-সাঘাটা রোডের পুরাতন বাদিয়াখালীতে পুরোনো মটর সাইকেল কেনাবেচার আনুষ্ঠিক কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করতে পারবেন মালিকেরা। পাশাপাশি যাঁরা পুরাতন মোটরসাইকেল কিনতে চান, তাঁরাও এখান থেকে পছন্দের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির পরিচালনাকারী শরিফুল ইসলাম ও বিপুল কুমার পাল জানান, পুরাতন মোটরসাইকেল বিক্রি করতে ইচ্ছুক ব্যক্তি এবং ক্রেতাদের মধ্যে যোগাযোগ সহজ করা ও কেনাবেচার সুযোগ তৈরি করাই তাঁদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ক্রেতারা তাঁদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী ব্যবহৃত মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে বিক্রেতারাও তাঁদের মোটরসাইকেল বিক্রি করতে পারবেন।

তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিসমিল্লাহ বাইক জোন সুযোগ তৈরি করে দেবে বলে তাঁরা আশা করছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা