সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসি’দের বিরুদ্ধে অপরাধ দমনের লড়াইয়ের অভিযানে ৭২ পিস নিষিদ্ধ ইয়াবা ৫শ’ গ্রাম গাঁজা সহ মাদক মামলা, ফৌজদারী কার্যবিধি, মাদক সেবনকারি, নিয়মিত মামলা, পরোয়ানা জারি, চুরি-জুয়ার অপরাধ,বৈষম্য আন্দোলন বিরোধি, সন্ত্রাস বিরোধি, দুর্ধর্ষ ডাকাতসহ গত তিন দিনে পুলিশের জালে আটকা পড়ে ৬৮ দুষ্কৃত আসামি’।
বুধ-বৃহস্পতি ও আজ শুক্রবার(২৩ অক্টোবর) গত ৭২ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, উপজেলার সর্বত্রে সম্ভাব্য ও ভাসমান এবং সন্ত্রাসি’দের গোপন আস্তানাতে এক যোগে ব্লক রেডে সাঁড়াশি অভিযান চালায়।
জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত: মাদক সেবনকারি-
মোঃ আব্দুল্লাহ (১৯), মোঃ ইমন (১৯), মোঃ লিটন (৩৫), মোঃ ইয়াছিন (২২), মোঃ জোবায়ের (২২), মোঃ ইব্রাহীম (২১), রিফাত (২০), হাসান সরকার (৩২), ফজলুল রহমান (৪২), মোহর আলী গাজী (২৬), সুমন (৩৮), নিশাত (১৮), মোঃ তায়িন (২২), মোঃ মুন্না (২৭), মোঃ সিয়াম (২৬), মোঃ ফাহিম (১৯) ও মোঃ রুবেল হোসেন (৩৩) সহ বুধবার ২০ ও বৃহস্পতিবার ৮ আসামি’।
মাদক মামলা- আলিনুর (৩০) ও আলাউদ্দিন (৪২) সহ বৃহস্পতিবার ফারুক (৩৮) নামে।
ফৌজদারী কার্যবিধি: বুধবার গাজী ইফরান (২০) ও জাহাঙ্গীর হোসেন (৩৩)
নিয়মিত মামলা- বুধবার মোঃ মিজান (৩৫) নামে।
গ্রেফতারি পরোয়ানা-বুধবার- ইয়াসিন বেপারী (), রিফাত (),রাহাত (), বৃহস্পতিবার মোঃ রাসেল() ও বিল্লাল গাজী () এবং আজ শুক্রবার মোসাঃ সাবিনা (),আলামিন () ও মোসাঃ রেহেনা বেগম () নামে।
সন্ত্রাস বিরোধী আইনে- ০১। মাকসুদুল হাসান রিয়াদ (২১) (সদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক), পিতা-মোঃ মিলন মিয়া, গ্রাম-চেঙ্গাইন বরাব, ইউনিয়ন-সাদিপুর, থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ।
বৈষম্য বিরোধি আন্দোলন মামলা- জামপুর ইউপির কলতাপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪৫) ইউনিয়ন যুবলীগ ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক।
দুর্ধর্ষ ডাকাত- উপজেলার টেংগারচর গ্রামের আবু তাহের ছেলে লিমন (৩০) ও একই গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ সুমন (২০) এবং পার্শ্ববর্তী দামোদরদী গ্রামের গাজী মিয়ার ছেলে মোঃ বাবু (৩৪)নামে।
জুয়া আইনে- উপজেলার খন্দকার দড়িকান্দি গ্রামের আবু সিদ্দিক (৪৫) ও পার্শ্ববর্তী কলতাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে হযরত আলী (৫৫),একই গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মোঃ সামসুল হক (৪২) নামে।
চুরি অপরাধে- মোঃ ফরহাদ(১৮) সহ গত তিন দিনে ৬৮ আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করে।
