শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের ৬ সহযোগী আটক

ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের ৬ সহযোগী আটক

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর রামপুরা থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পসহ আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের ৬ সহযোগীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। ডিএমপির উপ—পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন বৃহস্প্রতিবার (১৭—সেপ্টেম্বর) রাত ৯ টায় এক প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ ইসা মোল্লা (২৮), ২। তামিম তালুকদার ওরফে রবিন (৩০), ৩। গোলাম আযম (২৮), ৪। মোঃ রফিকুল ইসলাম জুয়েল (৪০), ৫। মোঃ শামীম রানা (৩৫) ও ৬। বাবুল ওরফে চোরা বাবুল (৪২)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় রামপুরা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ২টি খেলনা পিস্তল, ৩৪টি বিভিন্ন লোকের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ১টি কসটেপ ও ১টি ডিভিআর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা