মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

গোপালপুর, টাংগাইল থেকে কে.এম.শামীম : টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল, বামন বাইদ ও ডুবাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মন্জুরুল মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও পুলিশের সদস্যরা।
অভিযানকালে বিভিন্ন জলাশয় ও এলাকায় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা