বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা গ্রীন সিটি, ক্লিন সিটি স্লোগানে ডেমরায় উঠান বৈঠক অনুষ্ঠিত

গ্রীন সিটি, ক্লিন সিটি স্লোগানে ডেমরায় উঠান বৈঠক অনুষ্ঠিত

মো.নূর আলম ভূইয় : “গ্রীন সিটি,ক্লিন সিটি” স্লোগান নিয়ে রাজধানীর ডেমরায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০—সেপ্টেম্বর) বিকেলে ডিএসসির ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি এলাকায় ‘রাজাখালি ইসলামিক পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ওই এলাকার সার্বিক পরিচ্ছন্নতা, নিয়মিত ময়লা—আবর্জনা অপসারণ ও রাস্তাঘাট পরিষ্কার রাখতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে এলাকাটিতে পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ রাখতে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিনিধিসহ সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন। ওই উঠান বৈঠকে এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিতভাবে রাস্তাঘাটের পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন বিষয়ক বিশেষ আলোচনা করা হয়।

এ সময় এলাকাবাসী ডিএসসিসির সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নানা পরামর্শ তুলে ধরেন। তারা জানান, যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকায় মশার উৎপাত বেড়েছে নিয়ন্ত্রণহীন ভাবে। অথচ এলাকাটি ডিএসসিসির আওতাভুক্ত হলেও প্রত্যাশিত নাগরিক সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই ভুক্তভোগী এলাকাবাসীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান উঠান বৈঠকে।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মোঃ. এটিএম আবু তাহের। কর্মসূচির আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজাখালী ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ওই ইসলামী পাঠাগারের সভাপতি হাফেজ সুলতান আহমেদ, রাজাখালী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলাইমান বেপারী, মোতাওয়াল্লী মকবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাহতাব উদ্দিন, আখতারুজ্জামান সহ এলাকার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা