মোঃ মাহাবুবুর রহমান ঢাকা : রাজনৈতিক পদ-পদবি কিংবা নামের চেয়েও একজন প্রকৃত নেতার বড় পরিচয় প্রকাশ পায় তাঁর চিন্তাভাবনা, কাজের নিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায়। নিজের বা পরিবারের ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে যিনি সমাজ ও এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের অংশীদার হন—তিনিই হয়ে ওঠেন গণমানুষের নেতা। দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী আগানগর ইউনিয়নে নিঃস্বার্থ সমাজসেবা ও দূরদর্শী ভাবনার তেমনই এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করে চলেছেন হাজী ইমান উল্লাহ মাস্তান।
পারিবারিক ঐতিহ্য ও জনসেবার উত্তরাধিকার বুকে ধারণ করে আজীবন এলাকার মানুষের পাশে রয়েছেন এই সমাজসেবক। তিনি আগানগর ইউনিয়নের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনমানুষের অবিসংবাদিত নেতা মরহুম হাজী তরিক উল্লাহ (তরিক ভাই)-এর ছোট ভাই। বড় ভাইয়ের জনকল্যাণমূলক আদর্শ ও পারিবারিক গৌরবময় ঐতিহ্যকে লালন করে তিনি আগানগরবাসীর সুখে-দুঃখে ছায়ার মতো অভিভাবকের ভূমিকা পালন করছেন।
হাজী ইমান উল্লাহ মাস্তান তাঁর রাজনৈতিক পথচলা ও সামাজিক কর্মকাণ্ডকে সুসংগঠিত করেছেন শীর্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও বিচক্ষণতার মাধ্যমে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং জনপ্রিয় নেত্রী এডভোকেট নিপুন রায় চৌধুরীর পথনির্দেশনা ও আদর্শকে সম্বল করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। শীর্ষ নেতৃত্বের সুনির্দিষ্ট দিকনির্দেশনা মেনে এলাকার মানুষের অধিকার আদায় ও কল্যাণে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় অধিবাসীদের মতে, যেকোনো দুর্বিপাক বা সাধারণ মানুষের দুঃখ-কষ্টে সবার আগে এগিয়ে আসেন হাজী ইমান উল্লাহ মাস্তান। সমাজের অসহায়, নিপীড়িত ও খেটেখাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে মানুষের সেবাই তাঁর জীবনের প্রধান ব্রত। দল-মত, ধনী-দরিদ্র নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের আপদে-বিপদে পরম বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়ে ইতোমধ্যে তিনি আগানগরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
এক বিশেষ বিবৃতিতে আগানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁর জনকল্যাণমুখী হাতকে আরও শক্তিশালী করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।
