বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানী থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

রাজধানী থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

মো.নূর আলম ভূইয়া : রাজধানী থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোঃ জনি ও মোঃ পারভেজ নামের ২ যুবক কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫-অক্টোবর) রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অবস্থান কালে তাদের গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পিস্তলের ম্যাগজিনে লোড করা ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬-অক্টোবর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি মিরপুর বিভাগ ডিবি সূত্রে জানাযায়, সোমবার (৫-অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ আবাসিক এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মোঃ জনি ও মোঃ পারভেজকে গ্রেফতার করা হয় এ সময় জনির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পেছনের কোমর থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনের ভেতর ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ছিল। অপরদিকে, পারভেজের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যার ভেতর KF ৭.৬৫-এর তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, পলাতক বাবুর হেফাজতে আরও একটি অস্ত্র ছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার করে আসছিল। এরই ধারাবাহিকতায় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানা যায়। এ ঘটনায় ডিএমপির পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা