মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নরসিংদী প্রতিনিধি : ঢাকা-সিলেট রেল সড়কে নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে। তিনি স্থানীয় রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডে নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে খানা বাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেনের সঙ্গে দুর্ঘটনার পর নুর মোহাম্মদকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তারা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। এবং নিহতের পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: নাজিম উদ্দিন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা