বৃহস্পতিবার | অক্টোবর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ২ হাজার চুলা’র অবৈধ গ্যাস সংযোগ গুঁড়িয়ে দিয়েছে তিতাস

সোনারগাঁওয়ে ২ হাজার চুলা’র অবৈধ গ্যাস সংযোগ গুঁড়িয়ে দিয়েছে তিতাস

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : গত কাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা অবদি উপজেলার নয়াপুর রিয়ামহলের বিপরীত পাশ, নয়াপুর বাজার, নিউ মার্কেট সংলগ্ন, কাঠালিয়াপাড়া এলাকায় বাংলাদেশ সরকারের তিতাস কর্তৃক অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ২ হাজার চুলার গ্যাস সংযোগ গুঁরিয়ে দিয়ে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাস সোনারগাঁও জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা