বৃহস্পতিবার | অক্টোবর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা মিটিং

ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা মিটিং

ভালুকা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভালুকা মডেল থানার উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব, বিশৃঙ্খলা বা নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ভালুকা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা