শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদী সীমান্তের মারিংপাড়া থেকে ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

শ্রীবরদী সীমান্তের মারিংপাড়া থেকে ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা মারিংপাড়া এলাকা থেকে
বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রি আটক করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের কর্ণজোড়া বিওপির নায়েক রহিম খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মারিং পাড়া পাহাড়ি এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে।

কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজান কসমেটিক সামগ্রী আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কসমেটিক সামগ্রী রেখে পালিয়ে যায়।

উদ্ধারকৃত কসমেটিক সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ্য ৬৫ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষ আটকৃত কসমেটিক সামগ্রী ময়মনসিংহ ব্যাটেলিয়ন সদর দপ্তরে হস্তান্তর করা হবে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় কসমেটিক মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা