শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ৩৭ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সুমন ভূঁইয়া

৩৭ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সুমন ভূঁইয়া

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঐতিহ্যবাহী ৩৭ নম্বর ওয়ার্ডের (কোতোয়ালি) বাসিন্দাদের সার্বিক সুযোগ-সুবিধা ও সুখ-দুঃখের খোঁজখবর নিতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন স্থানীয় জনপ্রিয় মুখ ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো: সুমন ভূঁইয়া।

বৃহস্পতিবার রাতে ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা ও গলিতে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে অংশ নেন তিনি। জনসংযোগের খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের জনগণ ও স্থানীয় তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। এ সময় পুরো এলাকা আনন্দঘন পরিবেশে রূপ নেয় এবং এলাকাবাসী উল্লাস প্রকাশ করে বিভিন্ন স্লোগানে তাকে উষ্ণ বরণ ও অভ্যর্থনা জানান।

গণসংযোগকালে মো: সুমন ভূঁইয়া ওয়ার্ডের ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী এবং প্রবীণ বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর বর্তমান বিভিন্ন সমস্যা—যেমন ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নৈশকালীন নিরাপত্তা এবং সড়ক সংস্কার সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলাপ-আলোচনা করেন এবং মন দিয়ে তাদের অভিযোগ শোনেন।

বক্তব্যকালে স্থানীয় জনসাধারণ বলেন, “৩৭ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, চাঁদাবাজমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে মোঃ সুমন ভূঁইয়ার মতো নিবেদিতপ্রাণ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন।”

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মো: সুমন ভূঁইয়া এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন:
> “আমি এ মাটিরই সন্তান। ৩৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের মতো। পদের লোভে নয়, জনগণের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। আপনারা পাশে থাকলে এই ওয়ার্ডের সকল নাগরিক সমস্যা দূর করে একে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্যতম মডেল ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”
>
উক্ত গণসংযোগে এলাকাটির বিভিন্ন সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক অনুসারী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা