শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে কীটনাশক ও ওষুধ উদ্ধার, দালালসহ আটক ৪

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে কীটনাশক ও ওষুধ উদ্ধার, দালালসহ আটক ৪

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে ৫৮ বিজিবি। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দালালসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় একটি ইজিবাইকও জব্দ করা হয়।

দালালসহ আটক ৪

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬৬/৭-এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তুহিন মিয়ার আমবাগানের মধ্য থেকে অভিযান চালিয়ে ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ছাড়া ২৩ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে মাধবপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৫০-এম পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া গ্রামের তোবিরুর কলাইখেতের পাশ থেকে ৬৫০ পিস ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, গত ২১ অক্টোবর রাত ৯টা ৩৫ মিনিটে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬০/৭৭-আর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যাদবপুর গ্রাম থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল বিল্লাল হোসেন পিতা শামসুল মল্লিক সাং বাগাডাংগা সহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে টহল দল তাদের আটক করে। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার লালমাই উপজেলার মুক্তিখোলা গ্রামের মো. তফায়েল হোসেনের ছেলে সায়েদ আলম (২২), নাঙ্গলকোট উপজেলার ছোট সলিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের মহাসিন পাটোয়ারীর ছেলে মো. মাহমুদুল হাসান (২১)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ৫৮ বিজিবি সহকারি পরিচালক ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা