শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার আসছেন কাল

ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার আসছেন কাল

মো: সিপাউর রহমান, কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আগামীকাল ২৪ অক্টোবর শনিবার নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে আমীরে জামায়াতের এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। জামায়াত আমীর সকাল ৮ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরন করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সকাল সাড়ে ১০ টায় তিনি মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫ টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ ওয়ার দায়িত্বশীল সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জামায়াতে আমীরেরর সাথে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর পর পর জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭ -২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২ টা হতে জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ৬০০ রুকন অংশগ্রহণ করবেন। ঐতিহাসিক এ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত। নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। আমীরে জামায়াতের সফরকে সামনে রেখে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফর সাংগঠনিক জনশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হবে। তৃণমূল সংগঠন ব্যাপক শক্তিশালী হবে আমাদের দৃঢ় বিশ্বাস। মৌলভীবাজার জেলা জামায়াত আমীরে জামায়াতের সফরের পূর্ণ সফলতা কামনা করি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা