সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ১শ’ ৮ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট মাদক মামলা, অরুয়ানা জারি, নিয়মিত মামলা ও মাদক সেবনকারি সহ- ২৭ আসামি’ পুলিশের জালে আটকা পড়ে।
রোববার (২৫ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বাংলাদেশ পুলিশের একাধিক দলের চৌকস টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় ক্রাইম তৈরি হওয়া সম্ভাব্য ও ভাসমান এবং গোপন আস্তানাতে একযোগে সাঁড়াশি অভিযান চালায়।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:
মাদক সেবনকারি- মোঃ রিফাত (১৮), মোঃ দিপু মিয়া (২৭), মোঃ রোমান (৩০), মিলন চন্দ্র দাস (২৪), মোঃ সবুজ (২৫) ফয়সাল (২৬), অহিদউল্লাহ ভুট্টু (), পংকজ মল্লিক (২৬), অজয় দাস (২৯), মোঃ শহীদ (৫০), মেহেদী (২০), রানা (২৫), শ্রী সাম বাবু (২৭), মোঃ ওয়ারেছ (২৯), ইছাহাক (২৮), মোঃ জজ মিয়া (৪২), পনির হোসেন তুহিন (২৪), মোঃ সৈকত (৩০), মোঃ শাওন মিয়া (১৮), আজিজুল ইসলাম (৩০) ও মোঃ সালা উদ্দিন (২৪) নামে।
মাদক মামলা- মোঃ এলিন ভূইয়া (৪৪), আলমগীর হোসেন (৩০) ও মোঃ ইব্রাহিম (২৩) নামে।
নিয়মিত মামলা- নাফিজ (১৮) ও সুমন (২৩) নামে।
পরোয়ানা জারি- মোঃ রাজু (২৫) সহ- ২৭ আসামি গ্রেফতারপূর্ব আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় আদালতের সোপর্দ করে।
