সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ বিহার পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ বিহার পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইনস্থ ঐতিহাসিক বুড়া গোসাই ঠেগরপুনি ও সুমঙ্গল বৌদ্ধ বিহারে ২৫ অক্টোবর রবিবার শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড্ডয়নসহ নানামুখী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের এই আনন্দঘন মুহূর্তে বিহারের অনুষ্ঠানমালা পরিদর্শন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাটিখাইন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ বিএনপি নেতা মোঃ সোহেল সওদাগর।বিহার পরিদর্শনের সময় উপস্থিত সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সোহেল সওদাগর বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত ও ধর্ম নির্বিশেষে আমরা ভাটিখাইন ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নিরাপদ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। প্রবারণা পূর্ণিমার এই আলোতে আমাদের এলাকার শান্তি ও সংহতি আরও সুদৃঢ় হোক। পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব লিটন বড়ুয়া, মো; মজিব, নয়ন সহ বিহার পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা