বুধবার | অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ১৩-১৪ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার ২৬ অক্টোবর বিকেলে উপজেলার গুপ্তগ্রাম এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, গুপ্তগ্রাম এলাকায় রেলওয়ের ৩৩২/০১ কিলোমিটার পিলারের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহটি উদ্ধার করে বিকেলে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়।কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অমর বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। কিশোরটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।পুলিশ কিশোরটির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করেছে। কেউ তার পরিচয় জেনে থাকলে বা পরিবারের সন্ধান দিতে পারলে কুলাউড়া রেলওয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ: কুলাউড়া রেলওয়ে থানা, মোবাইল: ০১৭১৭-৬৯৪৮৪৯

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা