মেহেদী হাসান সিরাজীমহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদক জব্দ করেছে। গত ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়,গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৬-এমপি থেকে প্রায় ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দলিল মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৫৪ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে পাকরাইল রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়।
হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯৫ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করা হয়।একই দিনে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭৪/২-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে শিংনগর হালদারপাড়া গ্রামের ফকিরের কলাক্ষেতের পার্শ্ব থেকে হাবিলদার মো. হেমায়েতের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক আটকের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
