শনিবার | নভেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে নূর মোহাম্মদ হত্যা মামলার প্রধান আসামি জসিম আটক

মহেশপুরে নূর মোহাম্মদ হত্যা মামলার প্রধান আসামি জসিম আটক

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে লেনদেনকে কেন্দ্র করে নূর মোহাম্মদ (৪৫) হত্যা মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর রাতে যশোর জেলার চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামে তার এক ভাগ্নির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার পোড়াদহ মাঠে লেনদেনকে কেন্দ্র করে নূর মোহাম্মদ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লুৎফর রহমানের ছেলে জসিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়।

ঘটনার পর থেকে মহেশপুর থানা পুলিশ তাকে আটকের জন্য অভিযান চালায়। একপর্যায়ে শনিবার ভোর রাতে চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামে তার ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর পুলিশ তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, আসামিকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলামত উদ্ধারের চেষ্টা চলছে। আলামত উদ্ধার শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা