বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাবেক স্বতন্ত্র সাংসদ এম এম শাহীনের বিরুদ্ধে কুলাউড়ায় বিস্ফোরক আইনে মামলা

সাবেক স্বতন্ত্র সাংসদ এম এম শাহীনের বিরুদ্ধে কুলাউড়ায় বিস্ফোরক আইনে মামলা

মো: সিপাউর রহমান, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা