মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় মাদ্রাসার ছাত্রকে পিছিয়ে আহত, থানায় অভিযোগ

পটিয়ায় মাদ্রাসার ছাত্রকে পিছিয়ে আহত, থানায় অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জায়গা-সম্পত্তি বিরোধের জেরে মো. জুনায়েদ (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে আসা দুই সহপাঠীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীর মা খতিজা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর দুপুরে শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়ি ফেরার পথে জুনায়েদের পথরোধ করে কয়েকজন ব্যক্তি মারধর করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কনুই কেটে যায় এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় একই এলাকার আরবার ও আরফাত সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন খতিজা বেগম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
।পটিয়া থানার অফিসার ইনচার্জের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় অভিযোগ দায়ে হয়েছে ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা