বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদী সীমান্তের কড়াইতলী থেকে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

শ্রীবরদী সীমান্তের কড়াইতলী থেকে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা নামা হারিয়াকোনার কড়াইতলী পাহাড়ি এলাকা থেকে মালিক বিহীন পরিত্যক্ত ১২৮ বোতল ভারতীয় ব্যান্ডের মদের বোতল আটক করেছে কর্ণঝোড়া বিওপি।

১৭ ই নভেম্বর মঙ্গলবার গভীর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের ১২৮ বোতল মদ আটক করে।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মদ আটকের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন উদ্ধারকৃত ১২৮ বোতল ভারতীয় মদের বোতলের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ্য ৯২ হাজার টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মদের বোতল ফেলে রাতের আঁধারে পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরুল আজিম বায়েজিদ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি
তৎপর রয়েছে বাড়ানো হয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা