শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধরী।
এ সময় উপস্থিত ছিলেন,সরকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান,শালিকা থানা অফিসার মোঃ আশিকুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা,প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ মো: আবুল হাসনাত,উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীযা,পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ,আইসিটি অফিসার সুমন মিয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: লালটু মিয়া,জনস্বাস্থ্য কর্মকর্তা,শফি উদ্দিন,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জহির রায়হান,ইউপি চেয়ারম্যান,হুসাইন সিকদার,আরোজ আলী বিশ্বাস,প্রধান শিক্ষক আবুল হোসেন,আলী হাসান,ইয়াসিন আক্তার,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, মহিলা দলের সদস্য রুনা সালাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় মাদক নির্মূল,চুরি,ঢাকাতি, বাল্যবিবাহ বন্ধ,ময়লা আবর্জনা নিষ্কাশন, নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও,সন্ত্রাসী কার্যকলাপ সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
